স্বাস্থ্য সচেতনতা
২০ ডিসেম্বর ২০২৪
ডাঃ আব্দুল্লাহ আল জুমা
ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও সচেতনতা: সুস্থ জীবনের সহজ গাইডলাইন

ডায়াবেটিস কোনো মরণব্যাধি নয় বরং একটি নিয়ন্ত্রনযোগ্য জীবনশৈলী। সঠিক খাদ্যাভ্যাস এবং সচেতন থাকলে ডায়াবেটিস নিয়েও দীর্ঘ ও সুস্থ জীবন যাপন করা সম্ভব।
“
বর্তমান সময়ে অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে ডায়াবেটিস একটি মহামারীর মতো ছড়িয়ে পড়ছে। আল হেরা মেডিকেল সেন্টারের ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তাররা নিয়মিত রোগীদের গাইডলাইন প্রদান করে থাকেন। চিনিযুক্ত খাবার পরিহার, নিয়মিত অন্তত ৩০ মিনিট হাঁটা এবং রক্তে শর্করার মাত্রা নিয়মিত পরীক্ষা করার মাধ্যমে আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারেন। আমাদের সেন্টারে ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ ডিসকাউন্ট কার্ড এবং কাউন্সেলিং এর ব্যবস্থা রয়েছে, যাতে রোগীরা মানসিকভাবে দুশ্চিন্তামুক্ত থেকে রোগ মোকাবিলা করতে পারেন।
আপনার কি জরুরি কোনো পরামর্শ প্রয়োজন?
আমাদের বিশেষজ্ঞ ডাক্তাররা আপনাকে সঠিক গাইডলাইন দিতে সবসময় প্রস্তুত।

